ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রাঙ্গাবালীতে চোর চক্রের তিনজন গরুসহ ধরা

    রাঙ্গাবালীতে চোর চক্রের তিনজন গরুসহ ধরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংঘবদ্ধ গরু চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। শুক্রবার (২১ জানুয়ারি) রাঙ্গাবালী থানাধীন চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী মুসলিমপাড়া ফরেস্ট বাগান থেকে তাদের গ্রেফতার করা হয়।

    রাঙ্গাবালী থানার ইনচার্জ জগলুল হাসান জানান, গত ২১ জানুয়ারি রাত আনুমানিক সারে দশটায় মুসলিমপাড়া ফরেস্ট বাগান থেকে গরু চুরি করে ট্রলারযোগে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন মো. মিজানুর রহমানকে গ্রেফতার করে। অপর আসামিরা পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ এ সময় ঘটনাস্থল থেকে ৩টি গরু এবং চুরির কাজে ব্যবহৃত ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করে। 

    মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ শেষে বিশেষ অভিযান চালিয়ে গরু চুরির সাথে সংশ্লিষ্ট অপর আসামি মো. কালাম হাওলাদার ও মো. আনিসকে গ্রেফতার করা হয়।

    আসামিরা সংঘবদ্ধ গরু চোর চক্রের সদস্য। তারা পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে গরু চুরি করে গলাচিপার উলানিয়া বন্দরে রাতের আঁধারে জবাই করে বিক্রি করে বলে জানা গেছে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ