ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কোরআনের ৬ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা

    কোরআনের ৬ হাফেজকে পাগড়ি পরিয়ে সম্মাননা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় ৬ জন নতুন কোরআনে হাফেজকে পাগড়ি প্রদান ও হিফজুল কোরআন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ভোলা শহরের ইকরা বাংলাদেশ স্কুল অ্যান্ড মাদরাসার হিফজুল কোরআন বিভাগ থেকে তাদের সম্মাননা দেওয়া হয়।

    ২০২২ সালে প্রতিষ্ঠানটি থেকে হেফজ শেষ করা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মাদরাসা অডিটরিয়ামে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।


    অনুষ্ঠানে পাগড়ি প্রদান করা হাফেজরা হলেন হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ মুহা. শাহাদাত হোসাইন, হাফেজ তাওহিদুল ইসলাম আবির, হাফেজ মুহা. আরিফ হোসেন, হাফেজ মুহা. রেদওয়ান সিয়াম ও হাফেজ মুহা. সুলাইমান। অনুষ্ঠান শেষে নতুন করে আরও ১৩ ছাত্রকে নতুন করে হেফজ সবক দেওয়া হয়।

    এতে মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা ইসরাফিল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একাধিক বিশ্বজয়ী হাফেজদের শিক্ষক ঢাকা তাহফিজুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসার প্রিন্সিপাল আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ কারি নাজমুল হাসান।

    বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ, ভোলা জামিয়া ইসলামিয়া মোহাম্মদিয়া গোরস্থান মাদরাসার মুহতামিম মাওলানা মু. মহিউদ্দিন, ভোলা আলীনগর আজিজিয়া মাদরাসার মুহাদ্দিস মুফতি ইয়াছিন নবীপুরী, জামিয়া সিরাজুল উলুম ইব্রাহিমিয়া রতনপুর মাদরাসার মুহতামিম মাওলানা মিজানুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ