ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  •  বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বাড়ছে

      বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্তের চেয়ে সুস্থের সংখ্যা বাড়ছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণাঞ্চলীয় বরিশাল বিভাগের জেলাগুলোতে প্রায় এক মাস জুড়ে ভয়াবহ ডায়রিয়ার প্রকোপের পর পরিস্থিতি এখন কিছুটা কমেছে।

    কর্মকর্তারা বলছেন পানিতে লবনাক্ততা বেড়ে যাওয়া, খালে ও নদীর পানিতে জীবাণু ছড়িয়ে পড়া এবং অস্বাস্থ্যকর খাবারের কারণে এ বছর হঠাৎ করে বেশ কয়েকটি জেলায় ডায়রিয়া ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং এ অঞ্চলের ছোট বড় হাসপাতালগুলো রোগীতে সয়লাব হয়ে যায়। তবে সপ্তাহখানের ধরে এই বিভাগে আক্রান্ত রোগীর চেয়ে সুস্থতার হার বাড়ছে।

    সোমবার (৩ মে)  রাতে  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাসের  স্বাক্ষরিত প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত হওয়া গিয়েছে।


    জানা যায়, গত ২৪ ঘন্টায় ডায়রিয়ায়  আক্রান্ত হয়েছেন ৮১৯ আর এতে সুস্থ হয়েছেন ৮৪২ জন। আর গত এক সপ্তাহে বিভাগের ৬ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৪৫১ জন রোগী । এতে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৯৩ জন । যা আক্রান্তের চেয়ে ৯৪২ জন বেশি। আর এসময় একজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

    বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের দৈনিক ডায়রিয়া রোগীর প্রতিবেদন সূত্রে জানা যায়, গত মাসের ২৭ এপ্রিল বিভাগের ছয় জেলায় মোট আক্রান্ত হন ১০৮৬, সুস্থ হন ১০৯৮ জন । ২৮ এপ্রিল আক্রান্ত ৯৩৭, সুস্থ ১০৯৭ জন, ২৯ এপ্রিল আক্রান্ত ৯২০, সুস্থ ৯২৪ জন, ৩০ এপ্রিল আক্রান্ত ৮৯৬, সুস্থ ৮৮৫ জন , ১ মে আক্রান্ত ৮৫০, সুস্থ ৮৪৭ জন । এই দুইদিনে আক্রান্ত ১৪ জন বাড়ছে। ২ মে আক্রান্ত ৮০৫ আর সুস্থ ৯০৯ জন ও ৩ মে আক্রান্ত ৮১৯ আর সুস্থ ৮৪২ জন । আবার এই দুইদিনে ১২৭ বেশি সুস্থ হয়েছেন।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ