ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা

    বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী বুধবার (৫ মে) পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন মমতা ব্যানার্জি। এ নিয়ে তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন তিনি। সোমবার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

    ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার কালীঘাটে সংবাদ সম্মেলনের পর দলীয় কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা। বৈঠকের পর দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন।

    আরও পড়ুন... দুধের বোতল ভেবে মাটি থেকে গ্রেনেড টেনে তুললেন এক ব্যক্তি
    পার্থ বলেন, ৫ মে মমতা শপথ নেবেন বলে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন। বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জিকেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখার্জি।

    এদিকে মন্ত্রিসভায় কারা থাকছেন সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। মন্ত্রী কারা হবেন তা মমতাই ঠিক করবেন বলেও জানান পার্থ। এর আগে মমতা বলেছিলেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নেয়ার পরে তার সরকারের প্রধান কাজ হবে রাজ্যে করোনা পরিস্থিতির মোকাবিলা করা। এরপরই তারা বিজয় উৎসব করবেন বলে জানান তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ