ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক

    রাঙ্গাবালীতে ১ কেজি গাঁজাসহ বিক্রেতা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে এক কেজি গাঁজাসহ মো. শামিম হাওলাদার (২৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে ওই ইউনিয়নের চর লক্ষী গ্রামের চর মন্ডল বাজার থেকে তাকে আটক করা হয়।

    শামিম ওই গ্রামের হেলাল হাওলাদারের ছেলে।

    পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শামিম মাদকদ্রব্য নিয়ে চর মন্ডল বাজারে অবস্থান করছে। সংবাদ পাওয়া মাত্রই চরমোন্তাজ তদন্তকেন্দ্রের ইনচার্জ (এসআই) মো. মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একটি টিম শামিমের অবস্থানরত এলাকায় অভিযান চালায়। সে সময় তার কাছ থেকে সাদা রঙের একটি বাজারের ব্যাগ জব্দ করা হয়। যার মধ্যে ১ কেজি গাঁজা ছিল।

    রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন, মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ