ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নির্বাচনে জেতা মানে অহংকার নয়, দায়িত্ব বেড়ে যাওয়া: মমতা

    নির্বাচনে জেতা মানে অহংকার নয়, দায়িত্ব বেড়ে যাওয়া: মমতা
    ছবি সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নির্বাচিত বিধায়কদের উদ্দেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘বিধায়ক হয়ে গিয়েছি বলে অহঙ্কার করলে চলবে না। জিতেছেন মানে, দায়িত্ব বেড়েছে।’ সোমবার রাতে বিধায়কদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

    মমতা বলেন, ‘আপনারা যোগ্য জবাব দিয়েছেন। আমাদের জয়ে সারা দেশের মানুষ খুশি হয়েছেন। দেশের সব বিরোধীরা খুশি হয়ে অভিনন্দন জানিয়েছেন।'

    বৈঠক সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, এবারও স্পিকারের চেয়ারে বসতে চলেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকার নির্বাচনের দিন প্রোটেম স্পিকারের দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। পরিষদীয় দলের নেতা হিসাবে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কে কোন দফতর পাবেন সেটা ঠিক করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। 

    প্রসঙ্গত, ভূমিধস জয় পেয়ে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছে তৃণমূল কংগ্রেস।  নির্বাচনী প্রচারের সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবার তারা ডাবল সেঞ্চুরি করবেন, অর্থাৎ শতাধিক বেশি আসনে জিতবেন।  মমতার নেই কথাই সত্যি হলো।  ২১৪ আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস।  আগামী বুধবার (৫ মে) তৃতীয় বারের জন্য সরকার গড়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ