ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে ফ্রিডম লেডি বাইকার গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ

    বরিশালে ফ্রিডম লেডি বাইকার গ্রুপের উদ্যোগে ত্রাণ বিতরণ
    ছবি : ত্রাণ বিতরণ করছেন ফ্রিডম লেডি বাইকার গ্রুপের সদস্যরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ফ্রিডম লেডি বাইকার গ্রুপের উদ্যোগে অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার (৩ মে) বিকেল পাঁচটায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ৪০ জন অসহায় দুস্থ মানুষের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

    ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো  চাল, ডাল, তেল, আলু, পিঁয়াজ, চিনি, সেমাই, দুধ, লবণ ইত্যাদি। এছাড়া সকলকে মাস্ক প্রদান করা হয়।

    ফ্রিডম লেডি বাইকারের প্রতিষ্ঠাতা নাজমা রহমান জানান, আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের এই ক্রান্তিলগ্নে মানুষের পাশে থাকার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করবো। 


    পাশাপাশি তাদের মত করে সমাজের বিত্তবানরা যদি এধরনের মানবসেবায় এগিয়ে আসেন তাহলে খাদ্যবঞ্চিত মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলে মনে করেন সংগঠনের তরুণ সদস্যরা।

    ত্রাণ সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন কেয়া, মৌ, লিপি, জিনিয়া, মুক্তি, লিপি, অন্তুু, রশনি, তাসমিয়াসহ ফ্রিডম লেডি বাইকার গ্রুপের সকল সদস্যরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ