ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাথরঘাটায় বিষ পানে দুই সন্তানের জননীর আত্মহত্যা

    পাথরঘাটায় বিষ পানে দুই সন্তানের জননীর আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাথরঘাটায় পারিবারিক কলহের জের ধরে রাহিমা বেগম (৩৫) নামের দুই সন্তানের জননীর আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে সকাল ৬ টা থেকে ৭ টার মধ্যে কোন এক সময় সে বিষ পান করেন। রাহিমা বেগম উপজেলার রায়হানপুর ইউনিয়নের মুচিঘাটা এলাকার আব্দুর রব মিয়ার মেয়ে ও একই এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী। ইমা আক্তার ও ইভা আক্তার নামের তাদের দুজন কন্যা সন্তান রয়েছে। রাহিমা বেগমের মামাতো ভাই রাশেদ মিয়া জানান, রাহিমা ও ইব্রাহীমের অভাবের সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। আমরা ধারণা করছি সেই কলহের জের ধরে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। সেই সূত্র ধরেই সে বিষ পান করেছে বলে ধারনা করছি।

    পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। ময়না তদনের রিপোর্ট পেলে আসল ঘটনা জানতে পারবো। পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার খবর পাওয়ার সাথে সাথে আমার অফিসার পাঠিয়েছিলাম। সে বিষ পান করার  পর তাকে তার স্বজনরা উদ্ধার করে পাশ্ববর্তী উপজেলা মঠবাড়িয়া নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়, তাই ময়না তদন্ত সেখান করা হবে। তবে আমাদের কাছে এখন পর্যন্ত অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ