ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আমতলীতে ২টি শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ আটক ১

     আমতলীতে ২টি শুটার গান ও ৩ রাউন্ড গুলিসহ আটক ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী উপজেলার আঠার গাছিয়া ইউনিয়নের শাখারিয়া নামক স্থান থেকে মঙ্গলবার বিকেলে আলম মৃধা (৪৮) নামে এক জনকে দেশীয় তৈরী ২টি শুটার গান ও তিন রাউন্ড গুলিসহ আটক করেছে র‌্যাব-৮ এর পটুয়াখালী  ক্যাম্পের সদস্যরা। আলম মৃধা পটুয়াখালী সদর উপজেলার কেওয়াবুনিয়া গ্রামের মহিউদ্দিন মৃধার ছেলে।

    জানা গেছে, র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের ডিএডি বিজিও মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে সাড়ে ৫টার সময় আমতলী উপজেলার শাখারিয়া গ্রামের কালভার্টের পূর্ব পাশ থেকে মো. আলম মৃধা ওরফে আউয়ালকে আটক করা হয়।

    এসয় তার নিকট থেকে দেশীয় তৈরী ২টি শুটারগান এবং ৩ রাউন্ড গুলি জব্দ করা হয়। আলম মৃধার বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় দাঙ্গা হাঙ্গামার ৩টি মামলা রয়েছে বলে জানায় র‌্যাব। আলম মৃধা ওরফে আউয়ালকে আটকের পর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় অস্ত্রসহ  আমতলী থানায় সোপর্দ করে র‌্যাব।

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুর রহমান জানান, আলম মৃধা ওরফে আউয়ালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

     

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ