ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • রাজাপুর এবং ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযানে জরিমানা

    রাজাপুর এবং ভান্ডারিয়ায় ভেজাল বিরোধী অভিযানে জরিমানা
    ছবি : অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দশটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার ঝালকাঠির রাজাপুর এবং পিরোজপুরের ভান্ডারিয়ার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এই জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানার পাশাপাশি তা আদায় করা হয়েছে।
     
    গণমাধ্যমে প্রেরিত খবর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিল্প-কারখানা পরিদর্শন এবং তদারকিমূলক কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল শাখার কর্মকর্তারা। 

    এসময় পণ্যের মোড়ক ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় জীবন স্টোর প্রোঃ গৌতম সাহা, মা ফল ভান্ডার প্রোঃ গোকুল চন্দ্র দেবনাথ, আশিক ভান্ডার প্রোঃ মোঃ শহিদুল ইসলাম, বিশ্বজিৎ স্টোর প্রোঃ বিশ্বজিৎ সাহা, ইসতিয়াজ স্টোর প্রোঃ মাহামুদ প্রত্যেককে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

    এছা্ড়া মা-বাবার দোয়া ফল ভান্ডার প্রোঃ মোঃ মেহেদী কে ৩ হাজার, আবদুল্লাহ স্টোর প্রোঃ মোঃ আবদুল্লাহ কে ১ হাজার, মিলন স্টোর প্রোঃ মিলন চাপরাশি কে ১৫শ টাকা, উত্তম স্টোর প্রোঃ উত্তম সাহা কে ১ হাজার এবং বিনয় পাল স্টোর প্রোঃ বিনয় পাল কে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে।


    এসআই (নিঃ) কেএম আনোয়ার আমীর এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়, সুমি রাণী মিত্র এবং সাফিয়া সুলতানা।

    অভিযান পরিচালনায় সহায়তা করেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ