ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • কলাপাড়ায় চক্ষু চিকিৎসা সেবা পেল সুবিধা বঞ্চিতরা 

    কলাপাড়ায় চক্ষু চিকিৎসা সেবা পেল সুবিধা বঞ্চিতরা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গ্রামীণ জনপদের সুবিধা বঞ্চিতরা পেয়েছে চক্ষু চিকিৎসা সেবা। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিপুর কো-অপারেটি মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আনুষ্ঠনিকভাবে উদ্বোধন করা হয়। ইসলামি চক্ষু হাসপাতাল দিনব্যাপী বিনামূল্যে এচক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে।

    এসময় মহিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক আকন, ইসলামি চক্ষু হাসপাতাল বরিশাল শাখার পরিচালক (অর্থ ও সংযোগ বিভাগ) মো. আমিনুল ইসলাম, চক্ষু চিকিৎসক মো. রবিউল হাসান, মহিপুর থানা যুবলীগ আহব্বায়ক এ এম মিজানুর রহমান বুলেট, মহিপুর প্রেস ক্লাব সভাপতি মো. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। 

    ইসলামী হাসপাতাল ভিশন সেন্টার কলাপাড়া ইনচার্জ মো.মনির হোসেন জানান, এ চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিনামূল্যে দুইশতাধিক রোগীর সাধারন চিকিৎসা দেয়া হয়েছে। এছাড়া আরো ২০ জন হতদরিদ্র রোগীকে অল্প খরচে চোখের লেন্স বসানো হবে। তবে ইসলামি চক্ষু হাসপাতালের উদ্যোগে এ কর্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। 
     


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ