ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বেতাগী ইউপি সদস্যকে মারধর

    কথা না শুনলে গুমের হুমকি যুবলীগ নেতার

     কথা না শুনলে গুমের হুমকি যুবলীগ নেতার
    বিবিচিনি ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজী।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগীর বিবিচিনি ইউনিয়নে ইউপি সদস্য ইউসুফকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজীর বিরুদ্ধে। শনিবার রাতে স্থানীয় গড়িয়াবুনিয়া বাজারে পুরাতন ইউপি ভবনের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

    মঙ্গলবার বিকালে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বেতাগী থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেছেন ৬নং ওয়ার্ডের এই ইউপি সদস্য। কথামতো কাজ না করলে খুনের পর লাশ গুম করারও হুমকি দিয়েছেন জুয়েল গাজী।

    এ ব্যাপারে জানতে চাইলে যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল গাজী বলেন, ইউপি সদস্যের সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছে। আমি তাকে মারধর করতে যাব কেন। সম্পূর্ণ অভিযোগ তার মনগড়া।

    জানা যায়, ইউপি কার্যালয়ে দাপ্তরিক কাজ শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে পূর্বশত্রুতার জেরে তার ওপর হামলা চালায় যুবলীগ নেতা জুয়েল গাজী। গাড়ি থামিয়ে তাকে মারধর ও হেনস্তা করা হয়। এ সময় তার কথামতো কাজ না করলে খুনের পর লাশ গুম করে ফেলা হবে বলে হুঁশিয়ারি দেন। বেতাগী থানার ওসি মো. শাহআলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহীন বলেন, একজন ইউপি সদস্যের সঙ্গে এমন আচরণ অশোভনীয়। থানা পুলিশকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

    হামলার শিকার ইউসুফ বলেন, যুবলীগ সম্পাদক জুয়েল গাজী বেতাগী পৌর মেয়রের মামা হওয়ায় ক্ষমতার দাপটে এলাকায় যা খুশি তাই করেন। আমাকে মারধর এবং জামাকাপড়ও ছিঁড়ে ফেলেছেন। প্রাণনাশের হুমকিও দিয়েছেন। আমি প্রথমে স্থানীয়ভাবে মীমাংসা করতে চেয়েছি। কিন্তু তার হুমকিধমকির কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসির কাছে লিখিত অভিযোগ দিয়েছি। ইউপি সদস্য হয়েও আমি নিরাপদবোধ করছি না।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ