ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ
  • এক কিলোমিটারের মধ্যেই ঝুঁকিপূর্ণ দুই সেতু

    এক কিলোমিটারের মধ্যেই ঝুঁকিপূর্ণ দুই সেতু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলা সদর ইউনিয়নের পূর্ব জৌতা গ্রামে এক কিলোমিটারের মধ্যে দুটি ঝুঁকিপূর্ণ সেতু নিয়ে এলাকাবাসী চরম দুর্ভোগে রয়েছেন। প্রায় একযুগ ধরে সেতু দুটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন ওই এলাকার জনসাধারণ ও স্কুলশিক্ষার্থীরা। তবু ঝুঁকিপূর্ণ সেতু মেরামতের কোনো উদ্যোগ নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

    সংশ্লিষ্টসূত্র জানায়, ২০০২ সালে পূর্ব জৌতা গ্রামের ৭নং ওয়ার্ডে বাউফল-নওমালা খালের ওপর এক কিলোমিটারের ব্যবধানে দুটি আয়রন সেতু নির্মাণ করা হয়। নির্মাণের কিছু দিনের মাথায় দুটি সেতুর স্লিপার ভেঙে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এর পর আর সংস্কার না করায় বর্তমানে সেতু দুটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। প্রয়োজনের তাগিদে ওই এলাকার মানুষ সেতু দুটির ওপর বাঁশের সাঁকো তৈরি করে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন।

    পূর্ব জৌতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানায়, প্রতিদিন ওই বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী ঝুঁকিপূর্ণ সেতু পারাপার হয়। সে ক্ষেত্রে যে কোনো সময় হতাহতের ঘটনা ঘটতে পারে।

    এলাকাবাসী বলেন, সেতু দুটি মেরামতের দাবি দীর্ঘদিনের। কিন্তু কর্তৃপক্ষের বিষয়টি নিয়ে কোনো মাথাব্যথা নেই। এলাকাবাসীর উদ্যোগে আমরা সেতুর ওপর বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছি। আমরা দ্রুত সেতু দুটি মেরামত করার দাবি জানাই।

    এ বিষয় এলজিইডির বাউফল উপজেলা প্রকৌশলী মো. সুলতান হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। সেতু দুটি পরিদর্শন করে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ