ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

    ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় এক নিঃসন্তান গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ভোলা সদর মডেল থানা পুলিশ।

    বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মধ্যরাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড ওই গৃহবধূর স্বামীর ঘর থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।

    ঘটনার পর থেকে স্বামী আল-আমীন পলাতক রয়েছেন। নিহত গৃহবধূ ওই ওয়ার্ডের রফিজল হকের মেয়ে মুক্তা (২৩) বেগম।

    নিহত গৃহবধূর পরিবার দাবি করছেন, বিয়ের পর মুক্তা বেগমের কোনো সন্তান হচ্ছে না। সে নিঃসন্তান হওয়ার জের ধরে তাঁর স্বামী তাকে হত্যা করে মরদেহটি ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

    ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এবং স্বামী আল-আমীনের পলাতকের বিষয়টিও নিশ্চিত করেছেন তিনি।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ