ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সব ধরনের সরকারি শিক্ষাবৃত্তির হার দ্বিগুণ হচ্ছে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা এবারও হরমুজে আটকে গেলো ‘বাংলার জয়যাত্রা’ দিনের তাপমাত্রা সামান্য কমলেও গরম অব্যাহত থাকতে পারে বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে
  • মেসিকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা  আর্জেন্টিনার

    মেসিকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা  আর্জেন্টিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লিওনেল মেসিকে ছাড়াই বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যদিও করোনা থেকে মুক্ত হয়ে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন তিনি।

    বিশ্বজুড়ে চলমান করোনা পরিস্থিতির কারণে ইউরোপিয়ান ক্লাব আগে থেকেই খেলোয়াড়দের ছাড়তে নারাজ ছিল। নতুন পরিস্থিতির কারণে যে ক্লাবগুলোর নীতিমালা আরও কঠিন হবে তা বলাই বাহুল্য।

    প্রায় দুই মাসের বিরতি শেষে চলতি মাসেই আবারও মাঠে ফিরছে আর্জেন্টিনা দল। জানুয়ারির শেষ ও ফেব্রুয়ারির শুরুতে বিশ্বকাপ বাছাইপর্বের দুটি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচের জন্য ঘোষণা দেওয়া স্কোয়াডে নেই মেসি।

    এদিকে আর্জেন্টিনাও ইতোমধ্যেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছে। আর তার সঙ্গে চলমান করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই অন্তত লিওনেল মেসিকে চলতি মাসে অনুষ্ঠেয় দুই ম্যাচে আর্জেন্টিনা দলে রাখতে চাননি কোচ, জানাচ্ছে টিওয়াইসি স্পোর্টস।  

    মেসিকে আর্জেন্টিনার স্কোয়াডে না রাখার বিষয়টা অবশ্য একপক্ষের সিদ্ধান্তে আসেনি। স্ক্যালোনি এই সিদ্ধান্তের বিষয়ে ভাবার পরই জানিয়েছেন মেসিকে, তাতে বেশ কিছুদিন ভাবনার পর অবশেষে সম্প্রতি সায় দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।

    পরবর্তী দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াড :
    গোলরক্ষক- ফ্রাঙ্কো আরমানি, এস্তেবান আন্দ্রাদা, এমিলিয়ানো মার্টিনেজ, হুয়ান মুসো।  

    ডিফেন্ডার- নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, জার্মান পেৎজেলা, নিকলাস অটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, নিকলাস টালিয়াফিকো, মার্কোস আকুনইয়া।  

    মিডফিল্ডার- নিকোলাস গঞ্জালেস, লুকাস অক্যাম্পোস, লিয়ান্দ্রো পারেদেস, গিদো রদ্রিগেজ, রদ্রিগো ডি পল, জিওভানি লো চেলসো, আলেহান্দ্রো পাপু গোমেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো বুয়েন্দিয়া।  

    ফরোয়ার্ড- আনহেল দি মারিয়া, আনহেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ, হোয়াকিন কোরেয়া, পাওলো দিবালা।


    পিএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ