ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • দৌলতখানে ভুয়া সেনা কর্মকর্তা আটক

    দৌলতখানে ভুয়া সেনা কর্মকর্তা আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার দৌলতখানে কামরুল ইসলাম তানবির নামে এক ভুয়া সেনাকর্মকর্তাকে আটক করেছে পুলিশ। বুধবার (১৯ জানুয়ারি)  দুপুরে উপজেলার দক্ষিণজয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়। আটককৃত কামরুল ইসলাম লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের বাসিন্দা শাহে আলমের ছেলে।

    দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত কামরুল বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। আজ দুপুরের দিকে উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে সদ্য নিয়োগ পাওয়া মো. নোমানের বাড়িতে গিয়ে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পরিচয় দিয়ে নোমানের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে।

    পরে তার কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। তার কাছ থেকে সেনাবাহিনীর লগোসহ কিছু কাগজপত্র,  সেনাবাহিনীদের কাপড়ের একটি মানিব্যাগ এবং একটি ক্যাপ পাওয়া যায়। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ