ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চুরি করা হাঁস দিয়ে ‘পার্টি’ ভিডিও করতেই খাবার রেখে পালালেন মেম্বার

    চুরি করা হাঁস দিয়ে ‘পার্টি’ ভিডিও করতেই খাবার রেখে পালালেন মেম্বার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ভোলার চরফ্যাশনে চুরি করা হাঁস দিয়ে পার্টি করার অভিযোগ উঠেছে নবনির্বাচিত এ ইউপি সদস্য ও তার কর্মীদের বিরুদ্ধে।
    অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো. নীরব হাওলাদার। তিনি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য। হাঁস পার্টির ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তোলপাড় সৃষ্টি হয়।
     
    ৯ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মো. বেল্লাল মুন্সি জানান, ১৬ জানুয়ারি রাতে তার সাতটি দেশি হাঁস চুরি হয়। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন পার্শ্ববর্তী টবগী বাড়ির মো. রুহুল আমিনের ঘরে ‘হাঁস পার্টি’র আয়োজন চলছে।

    তিনি আরো জানান, তার কথা মতো রুহুল আমিনের ঘরে গিয়ে হাঁস পার্টির ভিডিও ধারণ করা শুরু করেন স্থানীয় জামাল বকশী। বিষয়টি দেখে খাবার রেখেই পালিয়ে যান স্থানীয় ইউপি সদস্য মো. নীবর হাওলাদার ও তার কর্মীরা।

    তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. নীবর হাওলাদার জানান, কয়েকজন কর্মী রাতে ‘হাঁস পার্টি’র আয়োজন করে তাকে দাওয়াত দেন। কিন্তু ওই হাঁস চুরি করা কিনা তা তিনি জানেন না।

    আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল এমরান প্রিন্স জানান, চুরি করা হাঁস দিয়ে ভূরিভোজের কথা তিনি স্থানীয়দের কাছে শুনেছেন। তবে কে কার হাঁস দিয়ে পার্টির আয়োজন করেছে সেটি তদন্ত চলছে।

    চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা জানান, বিষয়টি তিনি সংবাদ কর্মীদের মাধ্যমে জেনেছেন। কিন্তু কেউ এখন পর্যন্ত থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ