ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • হিজলায় জাটকা শিকারী ৬ জেলের কারাদণ্ড

    হিজলায় জাটকা শিকারী ৬ জেলের কারাদণ্ড
    হিজলায় দণ্ডপ্রাপ্ত জেলেরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেঘনা নদীতে জাটকা ইলিশ শিকার করার দায়ে বরিশালের হিজলা উপজেলার ৮ জন জেলেকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দিনভর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে আটকের পর সন্ধ্যায় তাদের দণ্ড দেওয়া হয়।

    এদের মধ্যে দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বাকিদের ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার নৌ পুলিশ ফাঁড়ির এসআই আরিফ হোসেন।

    তিনি জানান, সোমবার দিনভর মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সন্ধ্যায় আটক জেলেদের দুই জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    বাকিদের সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিচারক হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ। অভিযানে জেলেদের কাছ থেকে জব্দ করা জাটকা দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

    এসময় ১ লক্ষ ৩০ মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ