ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • আগামীকাল থেকে ভার্চ্যুয়ালি চলবে সুপ্রিম কোর্ট

    আগামীকাল থেকে ভার্চ্যুয়ালি চলবে সুপ্রিম কোর্ট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে আগামীকাল বুধবার (১৯ জানুয়ারি) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচার কার্যক্রম ভার্চ্যুয়ালি পরিচালনা করা হবে।

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন।

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ বিষয়ে পৃথক আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রশাসন বিভাগ।

    এর আগে বিচারকাজ আবারও ভার্চ্যুয়ালি করার আহ্বান জানান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

    মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে বিচারকাজ শুরু করে এ কথা বলেন তিনি।

    হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে, তাতে ভার্চ্যুয়ালি যেতে হবে। হাইকোর্টের ১৩ বিচারপতি করোনায় আক্রান্ত। সুপ্রিম কোর্টের অনেক স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় সশরীরে কোর্টের কার্যক্রম চালানো কঠিন হবে।

    এ ছাড়া অ্যাটর্নি জেনারেলসহ বেশ কয়েকজন আইন কর্মকর্তা করোনা আক্রান্ত বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ