ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বিএনপি দলীয় সাবেক দুই এমপির ছেলে কাউন্সিলর নির্বাচিত

বিএনপি দলীয় সাবেক দুই এমপির ছেলে কাউন্সিলর নির্বাচিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি দলীয় সাবেক দুই সংসদ সদস্যের ছেলে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।  

নারায়ণগঞ্জ ৪ আসনের (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে গোলাম মোহাম্মদ সাদরিল নাসিক ৫ নং ওয়ার্ডে ও নারায়ণগঞ্জ ৫ আসনের (সদর-বন্দর) সাবেক সংসদ সদস্য আবুল কালামের ছেলে আবুল কাউসার আশা নাসিক ২৩ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের স্বাক্ষরিত ফলাফল শিটে এ তথ্য দেখা যায়। এরা দুজনই গত সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছেন। এর মধ্যে সাদরিল নির্বাচিত হলেও আশা পরাজিত হয়েছিলেন। সেসময় পরাজয়ের পর সংবাদ সম্মেলন করে তাকে হারিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন আশা।

এবার নাসিক নির্বাচনে এদের দুজন শুরু থেকেই ভোটারদের কাছে গিয়ে ভোট চেয়েছেন। দুজন মাঠে কাজ করেছেন। এর মধ্যে সাদরিলকে দেখা গেছে, নবনির্বাচিত মেয়র আইভীর জন্য নৌকা প্রতীকে মিছিল করে ভোট চাইতে।  


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন