ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী নেতা

৯৩ বছর বয়সে বিয়ে করলেন আইনজীবী নেতা
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

৯৩ বছর বয়সে বিয়ে করেছেন কুমিল্লা আইনজীবী সমিতির পাঁচবারের সাবেক সভাপতি ইসমাইল হোসেন। ‍এই বয়সে তিনি বিয়ে করেছেন ‍এমন খবর শোনা যাচ্ছিলো। হঠাৎ করেই সোমবার (১৭ জানুয়ারি) বিকালে বিয়ের বিষয়টি আলোচনায় আসে। কাবিন হয় পাঁচ লাখ টাকা। বিয়েতে ‍উপস্থিত ছিলেন ৫০ জনের মতো অতিথি।

পাত্রীর বর্তমান বাসা কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টিতে। আদি বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তার বয়স ৪০ বছর। নাম মিনারা বেগম। আইনজীবী ইসমাইল হোসেনের বাড়ি আদালতের নিকটে নগরীর ছোটরায়। ‍আগে তার পাঁচ ছেলে ও এক মেয়ে রয়েছে।

এদিকে, ইসমাইল হোসেনের বিয়ের ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনার ঝড় তুলেছে। অনেকেই তার বিয়ের বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। নিঃসঙ্গতা বোধ থেকে তিনি বিয়ে করেছেন বলে ধারনা অনেকের। কারণ তার প্রথম স্ত্রী মাহমুদা বেগম ৫ বছর আগে মারা গেছেন।

কুমিল্লা আদালতের আইনজীবী আনিসুর রহমান মিঠু বলেন, ‘শুনেছি ইসমাইল সাহেবের জুনিয়র অ্যাডভোকেট মিতুর বাসায় এই বিয়ে হয়েছে। আরেক আইনজীবী কাজী আসিফ বলেন, ইসমাইল সাহেব এখনো আদালতে প্র্যাকটিস করেন। অনেক আগে স্ত্রী মারা গেছেন। তিনি একাকীত্ব থেকে মুক্তি পেতে বিয়ে করেছেন শুনেছি।’

অ্যাডভোকেট ইসমাইল হোসেনের ছেলে জসিম উদ্দিন বলেন, ‘আমরা বাবার বিয়ে সম্পর্কে জানতাম না। আজ (সোমবার) দুপুরে শুনেছি তিনি নতুন বউ নিয়ে বাসায় এসেছেন।’

অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, ‘রবিবার সন্ধ্যায় বিয়ে করেছি। আমার নতুন সহধর্মিনী ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। সোমবার ছোটরার বাসায় এসেছি। আমাদের জন্য দোয়া করবেন।’

  •  

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন