ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ

    লালমোহনে ইউপি নির্বাচনে ৭ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী  ৭ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৭ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আমীর খসরু গাজী।

     তাঁরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ফরিদ উদ্দিন তালুকদার, ইসলামী শাসনতন্ত্র মনোনিত হাত পাখা প্রতীকের প্রার্থী মাওলানা সিহাব উদ্দিন, বদরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মোসলমান, ইউনিয়ন (উত্তর) যুবলীগের সভাপতি আসাদ উল্লাহ মেলকার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সৌরভ হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফরহাদ হোসেন, ফজলুল কাদের ও কায়কোবাদ হোসেন কবির।

    এছাড়াও এদিন ইউনিয়নের সাধারণ সদস্য পদে মনোনয়নপত্র দাখিলকারী ৫০ জনের মধ্যে ২ জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তারা হলেন, ১নং ওয়ার্ডের আনেছা বেগম ও ৩নং ওয়ার্ডের নকীব মুন্সী। একই সাথে ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন দাখিলকারী ১৯ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

    আগামী ২৫ জানুয়ারি বদরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মাঝে প্রতীক ববরাদ্দ করা হবে এবং আগামী ১০ ফেব্রুয়ারি এ ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নে মোট ভোটার রয়েছেন ২৯ হাজার ৪৪৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ১৬৪ জন এবং নারী ভোটার ১৪ হাজার ২৮৪ জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ