ঢাকা বুধবার, ০৬ মে ২০২৬

Motobad news

বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনায় আক্রান্ত চিকিৎসক

বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনায় আক্রান্ত চিকিৎসক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শফিক আমিন কাজল টিকার বুস্টার ডোজ নিয়েও তৃতীয়বার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন ডা. শফিক আমিন কাজল।

তিনি জানান, জটিল কোনো উপসর্গ না থাকায় নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। এর আগে ২০২০ সালের ৬ জুন প্রথমবার ও একই বছরের ১৯ সেপ্টেম্বর তিনি দ্বিতীয়বার করোনা আক্রান্ত হন। এবার দিয়ে ডা. কাজল তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত হলেন।

ডা. কাজল বলেন, গত শনিবার রাতে সর্দি ও মাথা ব্যথা থাকায় রবিবার নমুনা দিয়েছিলাম। ওই দিন বিকালেই নিশ্চিত হয়েছি আমি করোনা আক্রান্ত। এ পর্যন্ত আমার তেমন কোনো সমস্যা অনুভব করছি না।  


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন