ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পাথরঘাটায় আরও দুই ডাকাত গ্রেফতার

    পাথরঘাটায় আরও দুই ডাকাত গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা : বরগুনার পাথরঘাটার গহরপুর গ্রামে সংগঠিত ডাকাতির ঘটনায় আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

    সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে পাথরঘাটা থানায় সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক।

    এ নিয়ে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করলো পাথরঘাটা থানা পুলিশ।

    আটকরা হলেন, বরিশালের চরমোনাই ইউনিয়নের লতিফ গাজীর ছেলে মো. সুজন (২৮), বরিশাল সদরের চন্দ্রমোহন গ্রামের আজাহার হাওলাদারের ছেলে মো. মাছুম (৪৬), বরগুনার পাথরঘাটার বড়ইতলা গ্রামের আলতাফের ছেলে মো. মিজান।  

    এর আগে, শনিবার (১৫ জানুয়ারি) পাথরঘাটা উপজেলা সদর পাথরঘাটা ইউনিয়নের গহরপুর গ্রামে ডাকাতির ঘটনায় সুজনকে আটক করে পুলিশ।

    বরগুনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মো. তোফায়েল আহমেদ বাংলানিউজকে জানান, ডাকাতি করতে এসে জনতার হাতে ধৃত ডাকাতের দেওয়া তথ্যমতে এবং অধিকতর তদন্ত করে আমরা বাকি দুই আসামিকে বরগুনা থেকে তাদের আত্মীয় বাড়ি রোববার (১৬ জানুয়ারি) রাতে গ্রেফতার করতে সক্ষম হই।  

    তিনি আরও বলেন, গ্রেফতার দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ