ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনের শাসন অপরিহার্য: প্রধানমন্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ে অসহযোগ আন্দোলনের ডাক, ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি উপাচার্যের  বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু ‘দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নেই, রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো’ জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অ‌ভিযোগ পায়‌নি ইইউ নির্বাচন মিশন কালবৈশাখী তাণ্ডব চালালো নলছিটির জনপদে, ঘর ধসে এক শিশুর মৃত্যু বন্দিদশায় থেকেও দুর্ঘটনার কবলে সাবেক প্রতিমন্ত্রী পলক রাজধানীর গুলশানে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যা সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু ভাইরাসে আক্রান্ত নেইমার
  • উজিরপুরে তথ্যআপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত

    উজিরপুরে তথ্যআপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে তথ্যআপা প্রকল্পের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    ১৬ জানুয়ারী বেলা ১১টায় উজিরপুর পৌরসভার সিকদার পাড়া এলাকায় এ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। উপজেলার জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাহানা আখতার শেলির সভাপতিত্বে বক্তৃতা করেন তথ্যআপা প্রকল্পের সদস্য উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ১নং ওয়ার্ড কাউন্সিলর অসীম কুমার ঘরামী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও আওয়ামীলীগ নেত্রী রানী বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিউটি খানম, উপজেলা তথ্যআপা প্রকল্পের সিনিয়র কর্মকর্তা জিনিয়া আক্তার, জুনিয়র কর্মকর্তা লতা পান্ডে, সোনেকা রানী প্রমুখ।

    এ সময় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী “শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা” এই প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন, শীর্ষক প্রকল্পটি গ্রামীণ সুবিধাবঞ্চিত নারীদের দৈনন্দিন সমস্যা সমাধানে কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে তথ্য প্রযুক্তি ভিত্তিক সেবা প্রদান, চাকুরীর আবেদনপত্র পূরণ, ভর্তি পরীক্ষার ফরম পূরণ, বিভিন্ন পরীক্ষার ফলাফল, ই-মেইল, ম্যাসেঞ্জার, স্কাইপি, কৃষি, শিক্ষা, ব্যবসা, আইনি সহায়তা, মহিলাদের ডায়াবেটিস, রক্তচাপ, তাপমাত্রা পরীক্ষা, ওজনমাপা, গ্রামীণ নারীদের উৎপাদিন ও সংগৃহিত পণ্য বিক্রয়ের জন্য যাবতীয় সুযোগ সুবিধা তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রদান করা হয়।      

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ