ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কেরালায় বিজেপির জায়গা নেই, জনগণ ধর্মীয় বিভাজন গ্রহণ করে না

    কেরালায় বিজেপির জায়গা নেই, জনগণ ধর্মীয় বিভাজন গ্রহণ করে না
    পিনারাই বিজয়ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের কেরালা রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে আবারও বিপুল ব্যবধানে জয় পেয়ে ক্ষমতায় এসেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফ। মোট ১৪০টি আসনের মধ্যে তারা পেয়েছে ৯১টি (টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে)। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে ৪০টি আসন। আর অন্যান্য দল পেয়েছে ৯টি। তবে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি কোনো আসন পায়নি।

    গতকাল রবিবার (২ মে) ফলাফল প্রকাশের পর এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও এলডিএফ নেতা পিনারাই বিজয়ন বলেছেন, বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ফ্রন্টের জয় কেরালার ধর্মীয় বিভাজন প্রত্যাখ্যানের প্রতীক।

    তিনি বলেন, কেরালার জনগণ সাম্প্রদায়িকতা বা ধর্মীয় বিভাজন গ্রহণ করে না। আমরা এখানে বিজেপির ভোট বন্ধ করবো বলে আগেও বলেছি।

    এলডিএফকে পুনরায় ক্ষমতায় আনতে জনগণ বেছে নিয়েছে। কারণ, সরকার কর্তৃক গৃহীত বেশ কয়েকটি জনসমর্থক পদক্ষেপ। রাজ্যের উন্নয়ন অব্যাহত রাখা নিশ্চিত করা হবে, যোগ করেন বামপন্থী এই নেতা।

    অন্যদিকে, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। টানা তৃতীয়বারের মতো তারা সরকার গঠন করতে চলেছে। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ১৪৭টি আসনের। তবে তৃণমূল ২১৩টি আসন পেয়েছে। নিজেদের পরাজয় মেনে নিয়ে তৃণমূল কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছে বিজেপি।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ