ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • তালতলীর বনে অবমুক্ত হলো দুর্লভ প্রজাতির শকুনটি

    তালতলীর বনে অবমুক্ত হলো দুর্লভ প্রজাতির শকুনটি
    তালতলীর বনে অবমুক্ত দুর্লভ প্রজাতির শকুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা সদর উপজেলা থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির শকুনটি বরগুনার তালতলীর টেংরাগিরি ইকোপার্কের সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বন বিভাগ। আজ শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বনের ভেতরে শকুনটি অবমুক্ত করা হয়।

    জানা গেছে, শনিবার সকালে বরগুনা সদর উপজেলার পাঁজরাভাঙ্গা এলাকার ধানক্ষেত থেকে গ্রামবাসী বিরল প্রজাতির ১০ কেজি ওজনের একটি শকুন উদ্ধার করে। পরে শকুনটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শকুনটি ক্ষুধার্ত ও রোগাক্রান্ত থাকায় বরগুনা প্রাণিসম্পদ কার্যালয় থেকে চিকিৎসা দিয়ে সুস্থ করে অবমুক্ত করার জন্য তালতলী বন বিভাগের কাছে পাঠানো হয়।

    বরগুনা সদর উপজেলা বন কর্মকর্তা মতিয়ার রহমান জানান, শকুনটিকে রোগাক্রান্ত মনে হচ্ছিল, তাই সেটিকে প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তালতলী বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

    তালতলী রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মুঠোফোনে বলেন, 'সকালে বরগুনা সদর উপজেলার পাঁজরাভাঙ্গা থেকে একটি বিরল প্রজাতির শকুন উদ্ধার করা হয়। সদর থেকে এটি আমাদের নিকট হস্তান্তরের পর টেংরাগিরি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।'


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ