ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • বঙ্গোপসাগরে ২৩ জেলে অপহরণ

    বঙ্গোপসাগরে ২৩ জেলে অপহরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গভীর বঙ্গোপসাগরে ‘সাইফুল ইসলাম-৩’ নামে মাছ ধরার একটি ট্রলারসহ ২৩ জেলেকে জলদস্যুরা অপহরণ করেছে। তাদের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

    শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

    ট্রলার মালিক ও অপহৃত জেলেদের বাড়ি লক্ষ্মীপুর। এদের মধ্যে আনোয়ার হোসেন, আবুল কালাম, মো. সবুজ, জাকির, মো. জাহের ও বশিরের নাম জানা গেছে।

    বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, লক্ষ্মীপুর এলাকার ট্রলার মালিক মাহফুজ মিয়ার মালিকানা এফবি সাইফুল-৩ ট্রলারসহ ২৩ জেলে বঙ্গোপসাগরের গভীরে মাছ শিকার করছিল। আজ শনিবার ভোর ৪টার দিকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র জলদস্যু বাহিনী মুক্তিপণের দাবিতে জেলেদের অপহরণ করে নিয়ে যায়। পরে দুপুর ১টার দিকে ট্রলার মালিকের কাছে মোবাইল ফোনে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

    তিনি আরও বলেন, আমরা জেলেদের উদ্ধারের চেষ্টা করছি। কোস্ট-গার্ডকেও জানানো হয়েছে। তবে কোন জলদস্যু বাহিনী অপহরণ করেছে সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।

    কোস্ট গার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এইচ এম এম হারুন অর রশীদ বলেন, আজ দুপুরের দিকে এরকম একটি ঘটনা আমরা শুনেছি। তাৎক্ষণিক ফোর্স নিয়ে অভিযান শুরু হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ