ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • আমতলীতে কথিত তিন চিকিৎসককে জরিমানা

    আমতলীতে কথিত তিন চিকিৎসককে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলী পৌর শহরের তিন ব্যক্তি (কথিত চিকিৎিসক) কেএম আসাদুজ্জামান জাফর, এলাহি মোল্লা ও কেশব চন্দ্র শীলকে অপচিকিৎসা, চিকিৎসা দেওয়ার বৈধতা না থাকার কারণে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওই তিন ব্যক্তি আর কোন দিন কাউকে কোন প্রকার চিকিৎসা দিবেন না বলে মুচলেকা প্রদান করেছেন। ওই তিন ব্যক্তি আমতলী পৌর শহরের বিভিন্ন স্থানে ব্যক্তিগত চেম্বার বসিয়ে চিকিৎসার নামে সাধারণ মানুষকে অপচিকিৎসা দিয়ে আসছেন।

    জানা গেছে, আজ (শনিবার) সন্ধ্যায় আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার, ডাঃ তানজিরুল ইসলাম নেতৃত্বে থানা পুলিশের সহায়তায় চিকিৎসা দেওয়ার কোন প্রকার বৈধতা না থাকার মহিলা কলেজ রোড থেকে কেএম আসাদুজ্জামান জাফর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এলাহি মোল্লা এবং আমতলী সরকারী কলেজের সামনে কেশব চন্দ্র শীলকে আটক করে। পরে তাদের চিকিৎসা দেওয়ার বৈধ কাগজপত্র যাচাই- বাচাই করা হয়।

    আটক তিন ব্যক্তির চিকিৎসা দেওয়ার কোন বৈধ কাগজপত্র না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় নামধারী কথিত ডাঃ কেএম আসাদুজ্জামান জাফরকে ৫ হাজার, এলাহি মোল্লাকে ৮ হাজার ও কেশব চন্দ্র শীলকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আটক ওই তিন ব্যক্তি এতদিন বিধি বহির্ভূত ভাবে সাধারণ মানুষকে যে চিকিৎসা দিয়ে আসছে তার জন্য দুঃখ ও ক্ষমা চেয়ে ভবিষৎতে আর কোন দিন চিকিৎসার নামে অপচিকিৎসা দিবেন না বলে নিজ হাতে মুচলেকা প্রদান করেন।

    উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ সুমন খন্দকার বলেন, ওই তিন ব্যক্তির চিকিৎসা দেওয়ার কোন বৈধতাই নেই। অথচ তারা দীর্ঘদিন ধরে ব্যক্তিগত চেম্বার নিয়ে প্রকাশ্যে রোগী দেখছেন।

    সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম বলেন, আটক তিন ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা ও আর কোন দিন চিকিৎসা দিবে না বলে মুচলেকা প্রদান করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ