ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • আমতলীতে পলাতক আসামী গ্রেফতার

    আমতলীতে পলাতক আসামী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে মাদক মামলার এক পলাতক আসামীতে গ্রেফতার  করেছে র‌্যাব। উপজেলার গোছখালী এলাকা থেকে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত  ফারুক গোছখালী গ্রামের মৃত ইউনুছ হাওলাদারের ছেলে। আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

    জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সিনিয়র সহকারী পুলিশ সুপার শেখ মো. ইয়াছিন আলী এর নেতৃত্বে  র‌্যাবের একটি টিম আমতলী থানাধীন গোছখালী এলাকায় অভিযান চালানো হয়। এসময়  জিআর নং-২২০/২০ এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. ফারুক হাওলাদার (৪৫) কে গ্রেফতার করা হয়। পরে আমতলী থানায় হস্তান্তর করা হয়।   

    আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান মুঠোফানে বলেন,  গ্রেফতারকৃত আসামীকে শুক্রবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ