ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • চাকামইয়া ‍ইউপি চেয়ারম্যান কারাগারে

    চাকামইয়া ‍ইউপি চেয়ারম্যান কারাগারে
    চাকামইয়া ‍ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর কলাপাড়ায় গত ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস হামলা মামলায় চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত হাওলদারসহ তিনজনের জামিনাবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

    মামলা সুত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে চাকামইয়া ইউনিয়নে সতস্ত্র প্রার্থী মো: মজিবুর রহমান ফকির ও নৌকা প্রতীকের মোঃ হুমায়ুন কবির কেরামত প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মজিবুর রহমান ফকির নির্বাচিত হয়েছেন।

    নির্বাচনের পূর্বে গত ১১ ডিসেম্বর রাত ৯ টায় চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের শানু মিয়ার দোকানের সামনে দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোঃ মজিবুর রহমান ও তার ভাই সাবেক চেয়ারম্যান আঃ মোতালেব ফকিরের পুত্র মো: হুমায়ুন কবির রনিকে গুরুতর আহত করে।

    এ ব্যাপারে মজিবর রহমান এর ছোট ভাই মোঃ মনির হোসেন ফকির বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামতকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। জি,আর মামলা নম্বর ৩৮৫/২১।

    ওই মামলায় আসামিরা দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) আসামি মো: হুমায়ুন কবির কেরামতসহ ১২জন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত (৫৬), মোঃ গিয়াস উদ্দিন মাতুববর (৪০), মোঃ আরিফ (২৩) এর জামিনাবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ