ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • লালমোহনে জমি বিরোধ নিয়ে মারামারি : ‍আহত ৫

    লালমোহনে জমি বিরোধ নিয়ে মারামারি : ‍আহত ৫
    হাসপাতালে চিকিৎসাধীন ‍আহতরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের ধরে ৫ জনকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়ন গজারিয়া ৩ নং ওয়ার্ডে বৃহস্পতিবার সকাল ৮ টায় এঘটনা ঘটে।

    জানাযায় গজারিয়া ৩ নং ওয়ার্ড রশিদ মালেদের বাড়ির সিরাজ তার নিজ বাগান থেকে সুপারি গাছ কাটলে একই এলাকার কামরুল মাতব্বর গংরা বাঁধা সৃষ্টি করে।

    সিরাজের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তাকে এলোপাতাড়ি মারপিট করে, কামরুল মাতব্বর, সান্ত, জিহাদ, জুনাইদ, জুবায়ের, মোকছেদসহ আরো কয়েকজন।

    পরে তার ডাকচিৎকারে সিরাজকে উদ্ধার করতে আসেলে রোকেয়া বেগম, জরিনা বেগম, লাইজু, জেছমিন কেও পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয় লোকজন এসে তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করেন।

    আহত সিরাজ অভিযোগ করে জানান, আমাদের খরিদা সম্পত্তি দীর্ঘ দিন যাবৎ আমরা ভোগ দখলে বিদ্যমান। কিছুদিন পূর্ব হইতে কামরুল মতাব্বর আমাদের দখলিয় সম্পত্তি জবর দখল করার চেষ্টা চালিয়ে আসছে।

    এরা আত্যাচারি জুলুমবাজ এলাকার প্রভাবশালী হওয়ায় কোন বিচার ফয়সালা মানেনা।আমাকে মিথ্যা মামলা হামলা মারধরের হুমকি ধামকি দিয়ে আসছে।তার রেশধরে আজ সকালে আমি আমার বাগাণ থেকে মরা সুপারি গাছ কাটলে অহেতুক ভাবে আমাকে ও আমার পরিবারের লোকজনকে এলোপাতাড়ি মারপিট করে। এ ঘটনায় আহতের পরিবার ন্যায় বিচার দাবি করেন।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ