ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • কাঠালিয়ায় সাবেক অধ্যক্ষকে গ্রেফতারের নির্দেশ

    কাঠালিয়ায় সাবেক অধ্যক্ষকে গ্রেফতারের নির্দেশ
    সাবেক অধ্যক্ষ মো. আবুল বসার বাদশা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবুল বসার বাদশার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ।

    ১৩ জানুয়ারি বৃহস্পতিবার আদালত এ পরোয়ানা জারি করেন। কলেজের বর্তমান অধ্যক্ষ সমির কুমার সাহার দায়েরকৃত দুর্নীতির মামলায় বিচারক ওই আদেশ দেন।

    আমুয়া শহীদ রাজা ডিগ্রী কলেজে সাবেক এ অধ্যক্ষ ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত গত ৫ বছরে কর্মকর্তা-কর্মচারী নিয়ােগ, নবায়ন, ভ্রমণ ভাতাসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কলেজের ৫১ লক্ষ ৪৭ হাজার টাকা আত্মসাত করেন।

    গত ৩১ ডিসেম্বর ২০২০ড় তারিখ বর্তমান আক্ষে সুমির কুমার সাহা ঝালকাঠি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭১/২০ গত ৩১ ডিসেম্বর ২০২০ বর্তমান অধ্যক্ষ সুমির কুমার সাহা ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৭১/২০ নং মামলা দায়ের করেন। আদালত মামলাটির তদন্তভার সিআইডি পুলিশকে দেন। সিআইডি দীর্ঘ সময় তদন্ত করে গত দু’মাস পূর্বে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

    তদন্ত প্রতিবেদনে প্রাথমিক ভাবে আবুল বসার বাদশার সকল দুর্নীতি ও অনিয়ম প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করেছেন সিআইডি আদালত আসামি বাদশাকে সমন জারি করলেও তিনি আদালতে উপস্থিত হননি। পলাতক হিসেবে তার বিরুদ্ধে এ গ্রেফতারী জারি করা হয়ছে।


    কেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ