ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কারাগারে

    কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংস হামলা মামলায় চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত হাওলদারসহ তিনজনের জামিনাবেদন নামঞ্জুর করে জেল কারাগারে প্রেরণ করেছেন কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।

    মামলা সূত্রে জানা গেছে, চতুর্থ ধাপে ইউপি নির্বাচনে চাকামইয়া ইউনিয়নে স্বতস্ত্র প্রার্থী মোঃ মজিবুর রহমান ফকির নৌকা প্রতিক মোঃ হুমায়ুন কবির কেরামত দু গ্রুপের মধ্যে গত ১১ ডিসেম্বর রাত ৯ টায় চাকামইয়া ইউনিয়নের বেতমোর গ্রামের শানু মিয়ার দোকানের সামনে রাস্তার উপর দেশী অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মোঃ মজিবুর রহমান ও তার ভাই সাবেক চেয়ারম্যান আঃ মোতালেব ফকিরের পুত্র মোঃ হুমায়ুন কবির রনি গুরুতর আহত হয়।

    এ ঘটনায় মজিবর রহমান এর ছোট ভাই মোঃ মনির হোসেন ফকির বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামতকে প্রধান আসামী করে ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। যার জি,আর মামলা নম্বর ৩৮৫/২১। ওই মামলায় আসামীরা দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারী) আসামী ইউপি মোঃ হুমায়ুন কবির কেরামতসহ ১২ জন সেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির কেরামত (৫৬), মোঃ গিয়াস উদ্দিন মাতুববর (৪০), মোঃ আরিফ (২৩) এর জামিনাবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ আদেশ প্রদান করেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ