ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

গৌরনদীতে হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তার চেক বিতরণ

গৌরনদীতে হতদরিদ্র শিক্ষার্থীদের সহায়তার চেক বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের ১৯ জন হতদরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের উদ্যোগে বৃহস্পতিবার বার্থী ডিগ্রী কলেজ হলরুমে কলেজের অধ্যক্ষ কাজী আব্দুস ছালাম এর সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন।

বক্তব্য রাখেন প্রভাষক ললিত চন্দ্র চৌধুরী, শাহ মো. হানিফ, ছালমা আক্তার প্রমুখ। শেষে প্রতি শিক্ষার্থীকে তিন হাজার টাকা করে ১৯ জনকে ৫৭ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন