ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বরিশালে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

    বরিশালে পাঁচ ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা
    ছবি : বরিশালে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। পণ্যের মোড়ক ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় এই জরিমানা করা হয়। এসময় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানা বাবদ সাড়ে ১৪ হাজার টাকা আদায় করা হয়েছে। 


    জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ৯ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বরিশাল মহানগরীতে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল শাখার কর্মকর্তারা । 


    এসআই (নিঃ) মোঃ হানিফ সিকদার এর নেতৃত্বে শিল্প-কারখানা পরিদর্শন এবং তদারকিমূলক এই অভিযান চালান অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া, সুমি রাণী মিত্র এবং সাফিয়া সুলতানা।


    অভিযানে জাহাঙ্গীর স্টোর প্রোঃ মোঃ মিলন কে ২ হাজার টাকা, মনসা ভান্ডার প্রোঃ সঞ্জীব সাহা কে ৪ হাজার, শাহজাহান স্টোর প্রোঃ মোঃ শাহজাহান কে ২ হাজার, মেসার্স গৌর নিতাই প্রোঃ অমর কুন্ড কে ৪ হাজার এবং মোনাস কনফেকশনারি স্টোর প্রোঃ মোঃ লিটু মিয়া কে আড়াই হাজার টাকা জরিমানা করা হয়েছে। 


     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ