ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালে বিসিসির ঝটিকা অভিযান উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত
  • রাতের আঁধারে ইলিশের বদলে বিক্রি হচ্ছে জাটকা

    রাতের আঁধারে ইলিশের বদলে বিক্রি হচ্ছে জাটকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বরগুনাসহ পার্শ্ববর্তী ছোট-বড় বাজারগুলোতে রাতের আঁধারে ইলিশের বদলে জাটকা বিক্রি করতে দেখা গেছে।

    বুধবার (১২ জানুয়ারি) রাতের আঁধারে বিষখালী ও পায়রা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে এসব ইলিশ শিকার করছে অসাধু জেলেরা।

    স্থানীয়রা জানান, বরগুনা সদর উপজেলার পুড়া কাটা ফেরিঘাট, বড়ইতলা, ফুলঝুড়ি, গুলিশাখালী,চান্দুখালি, কাকচিড়াসহ বিভিন্ন গ্রাম-গঞ্জের ছোট-বড় বাজারগুলোতে রাতের আঁধারে স্থানীয় নদী থেকে জাটকা ইলিশ শিকার করে বাজারে বিক্রি করতে দেখা গেছে। পৌর বাজারে প্রশাসনের নজরদারি থাকার কারণে গ্রাম-গঞ্জের ছোট বাজারগুলোতে জাটকা ইলিশ বিক্রি করছে অসাধু জেলেরা।

    এ বিষয়ে বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, আমরা নিয়মিত নদীতে অভিযান পরিচালনা করছি।  সব বাজারগুলোতে নজরদারিও চালাচ্ছি। যদি কোন জেলে জাটকা শিকার করে তাদের প্রতি আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সরকারি নিষেধাজ্ঞা মানার অনুরোধ জানিয়েছেন তিনি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ