ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪

ঢাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৭৪
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে বলা হয়, নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ডিএমপি। তারই অংশ হিসেবে, বুধবার (১২ জানুয়ারি) সকাল ৬টা থেকে এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক সেবন ও বিক্রির দায়ে ৭৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৬৫০২ পিস ইয়াবা, ১৮২ গ্রাম ১৭৫ হেরোইন, ৮৫ কেজি ৯১০ গ্রাম গাঁজা ও ১০৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৫টি মামলা রুজু হয়েছে বলেও জানানো হয়েছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন