ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • বাবুগঞ্জে অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন’র খাদ্য সামগ্রী বিতরণ

    বাবুগঞ্জে অতিরিক্ত সচিব দেলওয়ার হোসেন’র খাদ্য সামগ্রী বিতরণ
    ছবি : বাবুগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করেন অতিরিক্ত সচিব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বাবুগঞ্জে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও পানিসম্পদ পরিকল্পনা সংস্থা’র (ওয়ারপো) মহাপরিচালক মোঃ দেলওয়ার হোসেন এবং তার সহধর্মিণী ফরিদা পারভিন এর উদ্যোগে শতাধিক দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

    রবিবার (২ মে) সকালে উপজেলার নিজ ইউনিয়ন চাঁদপাশার শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। সচিব দম্পতির একান্ত চেষ্টায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সেলফ ডেভলপমেন্ট ইনিসিয়েটিভ(এসডিআই) এর এফসি-১ প্রকল্পের আওতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। সংস্থাটি এর আগে বরিশালে তাদের কোন কার্যক্রম পরিচালনা করেনি।

    খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম’র সভাপতিত্বে অতিরিক্ত সচিব মোঃ দেলওয়ার হোসেন বলেন, আমি ও আমার পরিবার সবসময় নিজ এলাকার খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করি। সুযোগ পেলে তাদের জন্য কিছু করার চেষ্টা করি। আমি আপদে বিপদে এলাকাবাসীর পাশে ছিলাম আগামীতেও থাকার চেষ্টা করবো। 

    এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল চিশতী, এসডিআই সংস্থার এ্যাডমিন কামরুল হাসান, যুবলীগ নেতা ও চাঁদপাশা এসএমসি সভাপতি রফিকুল ইসলাম, ইউপি সদস্য জাকির হোসেন, ডিক্রিরচর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হোসেন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন, ছাত্রলীগ নেতা রাজিব হোসেন প্রমুখ । 

    খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো: চাল-১০কেজি, সয়াবিন তেল-২লিটার, আলু-২ কেজি, পিঁয়াজ-২কেজি, মসুর ডাল -১কেজি, সোলা -২কেজি, রসুন- ৫০০গ্রাম, লবণ-১কেজি, চিনি -১কেজি ও খেজুর-১কেজি।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ