ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে মিঠুন ঢোড়া সাপ!

    নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে মিঠুন ঢোড়া সাপ!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে প্রার্থী না হয়েও বেশ আলোচনায় ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ফিল্মি ডায়ালগ দিলেও তাতে মন গলেনি পশ্চিমবঙ্গের ভোটারদের। ভোটের ফলাফলে তারা বুঝিয়ে দিলেন, মিঠুনের ডায়লগ ফিল্মে চলে ভোটে নয়।

    প্রচারণার শুরু থেকেই নানা ফিল্মি ডায়ালগ দিয়ে ভোটের মাঠ গরম করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাকে বলতে শোনা যায়, ‘আমি জলঢোরাও নই, বেলেপোড়াও নই, আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।’ কিন্তু মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে তিনি ঢোড়া সাপ।

    পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে তৃণমূল কংগ্রেস। বলতে গেলে তেমন পাত্তা পায়নি বিজেপি।

    প্রসঙ্গত, দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন। দলের পক্ষ থেকে রাজ্যসভার সদস্যও করা হয় তাকে। কিন্তু চিটফান্ড মামলায় নাম জড়ানোর কারণে রাজনীতির মাঠ থেকে সরে দাঁড়ান এই অভিনেতা। দল পাল্টে নতুন করে আবারো রাজনীতির মাঠে নেমেছিলেন। কিন্তু তাতে বিশেষ সুবিধা করতে পারলেন না তিনি।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ