ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

টেলিভিশন দেখে সংসদের খবর সংগ্রহ করতে হবে

 টেলিভিশন দেখে সংসদের খবর সংগ্রহ করতে হবে
সংসদ ভবন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি। তবে করোনা পরিস্থিতির কারণে এবারও সংসদে উপস্থিত হয়ে সংবাদ সংগ্রহ করা যাবে না সাংবাদিকদের। টেলিভিশন দেখে জাতীয় সংসদের সংবাদ সংগ্রহের অনুরোধ জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সংসদ সচিবালয়ের গণমাধ্যম শাখার পরিচালক মো. তারিক মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানান।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ জানুয়ারি বিকাল ৪টায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশন আহ্বান করা হয়েছে। কোভিড-১৯ সংক্রান্ত পরিস্থিতি বিবেচনায় জনস্বার্থে অধিবেশনের সব কার্যক্রম ‘সংসদ বাংলাদেশ টেলিভিশন’ এর সরাসরি সম্প্রচারিত অধিবেশন থেকে কাভার করার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানাচ্ছি।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন