ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেবায় সর্বদা প্রস্তুত : সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী জনগণের সেবায় সর্বদা প্রস্তুত : সেনাপ্রধান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশ সেনাবাহিনী হবে জনগণের বাহিনী। দেশের মানুষের পাশে থেকে তারা যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ আত্মত্যাগ করতে সর্বদা প্রস্তুত রয়েছে। আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার বড় চওনা কুতুবপুর ডিগ্রি কলেজ মাঠে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সেনাপ্রধান বলেন, সারাদেশে এক লাখ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। পাশাপাশি গবাদি পশুরও চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। স্বাধীনতার সুর্বণজয়ন্তীর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

এর আগে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল অঞ্চলের শীতকালীন প্রশিক্ষণ পরিদর্শন করেন সেনাপ্রধান। এছাড়া স্থানীয় জনসাধারণকে চিকিৎসাসেবা প্রদানের জন্য পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনের কার্যক্রম পরিদর্শন করেন।

অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনসহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন