ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • ‘দিদি, ও দিদি’, মমতার জন্য অভিনন্দন বার্তায় মোদিকে কটাক্ষ

    ‘দিদি, ও দিদি’, মমতার জন্য অভিনন্দন বার্তায় মোদিকে কটাক্ষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পশ্চিমবঙ্গে তৃতীয়বারের ক্ষমতায় যে তৃণমূল তথা মমতা  বন্দ্যোপাধ্যায় ফিরছেন তা স্পষ্ট। এমন ইঙ্গিত মেলার পর থেকেই ভারতের বিভিন্ন রাজ্যের রাজনৈতিক দল ও নেতার পক্ষে মমতাকে শুভেচ্ছা জানানো শুরু হয়ে যায়। বিজেপির ‘ঘৃণার রাজনীতি’কে পরাস্ত করার জন্য তৃণমূল নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে বিজেপি-র ঘৃণার রাজনীতিকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের নেতা ও কর্মীদের আন্তরিক অভিনন্দন। এক নারীকে বিজেপি-র 'দিদি ও-দিদি' বলে অপমান করার জোরালো জবাব দিয়েছেন জনতা’।

    ভোট গণনা শুরুর পরেই ইঙ্গিত দেখে শিবসেনার মুখপাত্র ও সাংসদ সঞ্জয় রাউত আশাপ্রকাশ করে লেখেন, পশ্চিমবঙ্গে তৃণমূলই সরকার বানাবে। পাশাপাশি তৃণমূল সুপ্রিমোর লড়াকু মানসিকতার প্রশংসা করে টুইটে লেখেন, ‘বাংলার বাঘিনীকে অভিনন্দন। ও দিদি, দিদি, ও দিদি’।

    অভিনন্দন জানিয়ে করোনা অতিমারির বিরুদ্ধে এক সঙ্গে লড়াই আহ্বান জানিয়ে টুইট করেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। লিখেছেন, ‘এই দুরন্ত জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন। আমরা একসঙ্গে মানুষের জন্য আমাদের কাজ এবং মহামারি পরিস্থিতি মোকাবিলায় কাজ করে যাব’।

    টুইট করে অভিনন্দন জানিয়েছেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি লিখেছেন, ‘মমতা দিদি, আপনাকে ভূমি ধস বিজয়ের জন্য অভিনন্দন। একেই বলে লড়াই’।

    কংগ্রেস নেতা ও সাংসদ শশী থারুর মমতা ও তৃণমূলের জয়ের পর অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘সাম্প্রদায়িকতা এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের এই অসাধারণ জয়ের জন্য তাকে অভিনন্দন। বাংলা এবং বিশেষ করে নন্দীগ্রামের ভোটাররা বুঝিয়ে দিয়েছেন, তাদের মনের.যোগাযোগ কার সঙ্গে। বাংলায় হেরে বিজেপি বুঝেছে কাদের সঙ্গে লড়তে এসেছিল।’


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ