ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তৃণমূল এবার বামফ্রন্টের রেকর্ড ছুঁতে চলেছে

    তৃণমূল এবার বামফ্রন্টের রেকর্ড ছুঁতে চলেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। অর্ধেকের বেশি ভোট গণনার পর আভাস পাওয়া যাচ্ছে, প্রদত্ত ভোটের ৫০ শতাংশ এই দলের ঝুলিতেই পড়েছে। সে হিসাবে তৃণমূল এবার বামফ্রন্টের রেকর্ড স্পর্শ করতে চলেছে বলেই ধরে নেওয়া যায়। ১৯৮৭ সালের নির্বাচনে বামফ্রন্ট ৫০ শতাংশের বেশি ভোট পেয়েছিল।

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে এবার আট দফায় ভোট হয়েছে। আজ স্থানীয় সময় সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোট গণনা। বেলা তিনটা পর্যন্ত অর্ধেকের বেশি ভোট গণনা হয়ে গেছে। জানা গেছে, গণনাকৃত ভোটের ৪৮ দশমিক ৩ শতাংশ পেয়েছে তৃণমূল। অতীতে আর কোনো নির্বাচনেই এত ভোট পাওয়ার রেকর্ড নেই দলটির।

    ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২১১টিতে জিতেছিল তৃণমূল। সেবারও দলটির পক্ষে পড়েছিল প্রদত্ত ভোটের ৪৪ দশমিক ৩ শতাংশ ভোট। তার আগে ২০১১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল ৩৮ দশমিক ৯ শতাংশ ভোট। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে দলটি পেয়েছিল যথাক্রমে প্রদত্ত ভোটের ৩৯ দশমিক শূন্য ৫ শতাংশ ও ৪৩ দশমিক ৩ শতাংশ ভোট।

    নির্বাচন কমিশনের তথ্যমতে, ১৯৮৭ সালের বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট প্রদত্ত ভোটের ৫০ শতাংশের বেশি পেয়ে বিজয়ী হয়েছিল। তৃণমূলের এবারের ভোটের হার ওই নির্বাচনকেই মনে করিয়ে দিচ্ছে বিশ্লেষকদের।

    এদিকে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রদত্ত ভোটের ৪০ দশমিক ৩ শতংশ ভোট পেলেও এবার তাদের ভোট কমে গেছে বলেই আভাস পাওয়া যাচ্ছে। বেলা তিনটা পর্যন্ত ভোটের হিসাব অনুযায়ী দলটি প্রদত্ত ভোটের ৩৭ দশমিক ৫ শতাংশ ভোট পেয়েছে।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ