ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • তজুমদ্দিনে বয়স্ক ভাতার হিসাব খুলতে টাকা আদায়ের অভিযোগ

    তজুমদ্দিনে বয়স্ক ভাতার হিসাব খুলতে টাকা আদায়ের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলার তজুমদ্দিনে বয়স্ক ও বিধবা ভাতার জন্য নগদের মোবাইল ব্যাংকিংয়ে হিসাব খুলতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে সমাজের গরীব অসহায় ভাতাভোগীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

    সুত্রে জানা গেছে, বর্তমান সরকার তজুমদ্দিন উপজেলাকে শতভাগ বয়স্ক ভাতার আওতায় আনে। সে অনুয়ায়ী নতুন ভাতাভোগীদের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদে হিসাব খুলতে জনপ্রতি ৩শত থেকে ৫শত টাকা করে উত্তোলন করেন। নগদের কর্মিদের সহায়তায় সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মি নুরুজ্জামান এসব টাকা উত্তোলন করেন। ভাতাভোগীদের মোবাইল ব্যাংকিং নগদে হিসাব খুলতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে এমন অভিযোগে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে গেলে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান নিজ কার্যালয় থেকে বের হয়ে সামনে এসে তথ্য সংগ্রহের কাজে বাঁধা প্রদানের চেষ্টা করেন। পরে সাংবাদিকরা কৌশলে হিসাব খোলার নামের ভাতাভোগীদের কাছ থেকে টাকা আদায়ের ভিডিও মোবাইলে রেকর্ড করেন। তজুমদ্দিন উপজেলার ৫টি ইউনিয়নে বয়স্ক ও বিধবা ভাতার জন্য প্রায় ৪ হাজার লোক অনলাইনে আবেদন করেন। প্রথমিকভাবে ৫টি ইউনিয়নে প্রায় ৮শত লোক বয়স্ক ও বিধবা ভাতার জন্য নির্বাচিত হয়।

    সোমবার (১০ জানুয়ারী) সরজমিনে গিয়ে দেখা যায়, ভাতাভোগীরা উপজেলা সমাজসেবা অফিসে আসলে নগদে ভাতার হিসাব খুলতে ৩শত থেকে ৫শত করে উত্তোলন করেন সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মি (ভারপ্রাপ্ত ফিল্ড সুপারভাইজার) মোঃ নুরুজ্জামান।
    জানতে চাইলে ভোক্তভোগী চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কয়সর আহাম্মেদ জানান, আমি আইলে অফিসের স্যারে মোবাইলে হিসাবের কথা কই পাঁচশ টিয়া চাইলে আমি তিনশ টিয়া দেই।

    ভাতাভোগী চাঁদপুর ২নং ওয়ার্ডের আছিয়া, সাফিয়া ও শহিদুল্যাহ বলেন, সোমবার (১০ জানুয়ারী) সকালে নগদে হিসাব খোলার জন্য উপজেলা সমাজসেবা অফিসে আসলে অফিসের নুরুজ্জামান ও নগদের লোকজন একজন একজন করে ডেকে টাকা নিয়ে নগদে হিসাব খুলে পিনকোড দেন।
    অভিযুক্ত নুরুজ্জামানের বক্তব্য জানতে ফোন দিলে তিনি রিসিভ করেনি।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ইউএনও ও উপজেলা চেয়ারম্যানের সাথে মিটিং করে বাহিরে কাজ করার জন্য এসব টাকা উত্তোলন করা হয়। সোমবার (১০ জানুয়ারী) সরকারী কোন কাজের জন্য গরীব মানুষের নিকট থেকে টাকা উত্তোলন করা হচ্ছে এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেনি সমাজসেবা কর্মকর্তা।

    উপজেলা নির্বাহি কর্মকর্তা মরিয়ম বেগম জানান, এবিষয়ে সমাজসেবা অফিসের লোকজনের সাথে আলোচনা না করে কিছুই বলতে পারবো না।
    ভোল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম বলেন, সমাজসেবার ভাতার জন্য কোন টাকা নেয়ার বিধান নেই। কেউ যদি টাকা নিয়ে থাকে তাহলে সেটি একেবারেই নাযায়েজ কাজ। তারপরও টাকা নিয়ে থাকলে ভাতা ভোগীদের নিকট ক্ষমা চেয়ে টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করা হবে।

    উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল বলেন, সমাজসেবার ভাতাভোগীদের হিসাব খুলতে টাকার নেয়ার বিষয়ে আমার কিছুই জানা নেই। দুর্নীতির সাথে আমার কোন আপোষ নেই। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ