ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

২৪ ঘণ্টায় আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

২৪ ঘণ্টায় আরও ৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কেউ মারা যায়নি, নতুন করে সাতজন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের দিন এ সংখ্যা ছিল দুই জন। আজ রবিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে চারজন ঢাকা জেলার বাসিন্দা। তারা রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন। বাকি তিনজন ঢাকার বাইরে। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ২৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ৭১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন। এই বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে কোনো মৃত্যু নেই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন