ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুরে সাড়ে ৩ কেজির বেশি গাঁজাসহ গ্রেপ্তার ১ ঝালকাঠির সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনায় ইউএনওসহ আহত ৯ নলছিটিতে তিন কেজি গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার জান্নাতুল বানাত মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও ত্রিমাসিক অভিভাবক সমাবেশ  বরিশালে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে এসআরবি-৮, পরিদর্শন করলেন ৭৫টি মণ্ডপ বরিশালে ১৭তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা  দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড 
  • আদালত পাড়াকে 'পরীর পাহাড়' বলা যাবে না, আদালতের আদেশ

    আদালত পাড়াকে 'পরীর পাহাড়' বলা যাবে না, আদালতের আদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম আদালত ভবন এলাকাকে ‘পরীর পাহাড়’ বলা বা লেখা যাবে না- সেই আদেশ বহাল রেখেছেন আদালত। রবিবার চট্টগ্রাম সদর প্রথম সিনিয়র সহকারী জজ ইসরাত জাহান নাসরিনের আদালত এ আদেশ দেন।

    মামলার বাদী অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন বলেন, কোর্ট হিলকে পরীর পাহাড় না লিখতে আদালতের নির্দেশ বহাল রেখেছেন।এরআগে একই আদালত কোর্ট হিলকে পরীর পাহাড় বলা বা লেখা যাবে না বলে অন্তবর্তীকালীন আদেশ দেন।

    আদালত সূত্রে জানা যায়, আদালত ভবন এলাকার নাম ‘কোর্ট হিল’ না ‘পরীর পাহাড়’ হবে তা নির্ধারণ করতে দেওয়ানি মামলা দায়ের করেছিলেন অ্যাডভোকেট এএইচএম জিয়াউদ্দিন। মামলায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কামরুল হাসান, জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হাসান, সহকারী কমিশনার ভূমি বাকলিয়া আতিকুর রহমানকে পক্ষ করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ