ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news

লকডাউন নিয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

 লকডাউন নিয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, দেশে এ মুহুর্তে লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই। রোববার (৯ জানুয়ারি) দুপুরে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে ঢাকায় নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের সময় এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিদেশ যাওয়া-আসার বিষয়ে আমরা সবাইকেই নিরুৎসাহিত করছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে ভ্রমণে স্বাস্থ্য নিরাপত্তা জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, আমি খুব খুশি— আমরা বিশেষভাবে বাংলাদেশে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের মাঝে বুস্টার ডোজ টিকা কার্যক্রম চালু করতে পেরে।

আবদুল মোমেন বলেন, ভালো খবর হচ্ছে ওমিক্রনে আক্রান্তদের মৃত্যুহার অনেক কম। অনেক মানুষ বেশি সাবধান থাকতে চায়, তাই তারা লকডাউন চাচ্ছেন।

কোভিড-১৯ মহামারি আমাদের উপলব্ধি করিয়েছে যে, এটিকে আমরা একা সামলাতে পারব না। আমাদের সকলকে একে-অন্যের সহযোগিতায় মহামারি মোকাবিলা করতে হবে। ইতোমধ্যে আমরা দেশে সাড়ে সাত কোটি মানুষকে টিকা দিতে সক্ষম হয়েছি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন