ঢাকা বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

Motobad news

রাষ্ট্রপতির সংলাপে আওয়ামী লীগ যাচ্ছে ১৭ জানুয়ারি

রাষ্ট্রপতির সংলাপে আওয়ামী লীগ যাচ্ছে ১৭ জানুয়ারি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নির্বাচন কমিশন গঠন নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে আগামী ১৭ জানুয়ারি (সোমবার) সংলাপ করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার (৯ জানুয়ারি) রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস অনুবিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ওইদিন বিকেল ৪টায় আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ৩২টি দলকে আমন্ত্রণ জানিয়েছে বঙ্গভবন। বিএনপি এবার রাষ্ট্রপতির উদ্যোগে সাড়া দেয়নি। আরও কয়েকটি দল সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে।


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন