ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বিএনপি নেতা জিয়া সিকদার কার্যক্রম নিষিদ্ধ আ'লীগ নেতা হিরশিৎ ও সঞ্জিত মন্ডল বিরুদ্ধে সাতলায় মন্দিরের জমি দখলের অভিযোগ   ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী মমতা ব্যানার্জীকে ছুরিকাঘাতের চেষ্টা স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ মার্কিন অস্ত্রেও সুরক্ষা নেই, সৌদি আরবকে নাস্তানাবুদ করছে হুথিরা কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর ও সন্তান হত্যার প্রধান আসামি গ্রেপ্তার আধুনিক বাদ্যযন্ত্রের প্রভাবে ঢাক-ঢোল কারিগরদের ব্যবসায় ভাটা
  • শেখ হাসিনা শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক: এমপি শাওন

    শেখ হাসিনা শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক: এমপি শাওন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানের শিক্ষাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর তার অবর্তমানে শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দিচ্ছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি বলেন, আওয়ামী লীগ যখনই রাষ্ট্রক্ষমতায় আসে, তখনই দেশ ও দেশের মানুষের সার্বিক উন্নয়ন হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশের অগ্রগতিই প্রমাণ করছে আওয়ামী লীগ সরকার উন্নয়নবান্ধব সরকার।

    শনিবার সকালে ভোলার তজুমদ্দিনে মাধ্যমিক শিক্ষা খাত বিনিয়োগ কর্মসূচির (এসইএসআইপি) আওতায় ৮৮ লাখ টাকা ব্যয়ে শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের ঊর্ধ্বমুখী একাডেমিক ভবন উদ্বোধনকালে এমপি শাওন এসব কথা বলেন।  শাওন বলেন, যারা আগামীর উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশের নেতৃত্ব দেবেন, তাদের সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিরাপদে পাঠদানের জন্য সারা দেশে উন্নত একাডেমিক ভবন নির্মাণের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষাবান্ধব রাষ্ট্রনায়ক।

    এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মো. রাসেল, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামালউদ্দিনসহ অনেকে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ